শনিবার সিলেটের কিছু এলাকায় থাকবে না বিদ্যুৎ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শনিবার সিলেটের কিছু এলাকায় থাকবে না বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ০২:৫৪:৫৩ অপরাহ্ন

শনিবার সিলেটের কিছু এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রতীকী ছবি


সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বালুচর ফিডারের লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, রাইট অফ ওয়ে বরাবর গাছপালা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজের কারণে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো- বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশেপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিকভাবে চালু করা হবে। নিরাপত্তার কারণে এই সময়কালীন লাইন চালু বলে গণ্য হবে না।

বিউবো কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী