লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে চা বাগান পরিবারের শিশুদের ফ্রি খৎনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে চা বাগান পরিবারের শিশুদের ফ্রি খৎনা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ০৮:৩৯:৫৯ অপরাহ্ন

লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে চা বাগান পরিবারের শিশুদের ফ্রি খৎনা

ছবি: নিজস্ব


লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে চা বাগানের অসহায় পরিবারের ১০জন শিশুকে সুন্নতি ইব্রাহিম খৎনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ৬নং ওয়ার্ড সংলঘ্ন মালনিছড়া চা বাগানের চিতলমাটির পঞ্চায়েত কমিটির সভাপতির বাসভবনে এই সুন্নতি খৎনার আয়োজন করা হয়। খৎনা শেষে শিশুদের মা-বাবার হাতে ফ্রি ঔষধপত্র প্রদান করা হয়।

খৎনা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক ডাক্তার হিসেবে খ্যাত ডা. খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডা. মুতাসিম, সুদৃষ্টি সামাজিক সংগঠন সিলেট মহানগরের সভাপতি নজির আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আর.সি (এইচ.কিউ) লায়ন মনসুর আলম চৌধুরী, পাস প্রেসিডেন্ট লায়ন রোজিনা আক্তার শিপা, সেক্রেটারী লায়ন কার্তিক পাল, কোষাধ্যক্ষ লায়ন মাহফুজ আহমদ, সদস্য রুনা লায়লা, লায়ন সেলিনা আক্তার লুনা, লায়ন মেহেদী হাসান, লায়ন ফয়সল আহমদ, লায়ন আব্দুর রহমান, সমাজসেবক দুলাল রেজা। এছাড়াও চিতলমাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা বলেন, লায়ন্স ক্লাব সমাজের সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকের খৎনা আয়োজনটি আমাদের সেবামূলক কার্যক্রমের একটি অংশ। শিশুদের জন্য এই ধরনের আয়োজন তাদের শারীরিক ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলে। তারা আরো বলেন, শিশুদের খৎনা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং স্বাস্থ্যগত প্রক্রিয়া। আমরা চাই সমাজের প্রত্যেকটি শিশু নিরাপদ ও সুস্থভাবে এই মৌলিক রীতি পালন করতে পারে। আমাদের ক্লাব এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী