সিলেট রেলস্টেশনে অ*ভিযান, ২৫ যাত্রীকে জ*রিমানা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সিলেট রেলস্টেশনে অ*ভিযান, ২৫ যাত্রীকে জ*রিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০১:২৯:৩৫ অপরাহ্ন

সিলেট রেলস্টেশনে অ*ভিযান, ২৫ যাত্রীকে জ*রিমানা


সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ অনেক দিনের। দীর্ঘদিন ধরে টিকিট বিক্রির অনিয়ম, দালালচক্রের দৌরাত্ম্য আর যাত্রী হয়রানিতে বিরক্ত সাধারণ মানুষ। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের প্রতি আগ্রহ বেড়েছে যাত্রীদের। আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির টিকিট ব্যবসায়ী ও দালালচক্র।

এ অবস্থায় ‘টিকিট যার, ভ্রমণ তার’- এই স্লোগানকে সামনে রেখে র‌্যাব-৯ টিকিট কালোবাজারি রোধে মাঠে নেমেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল রেলস্টেশনে অভিযান পরিচালনা করেছে।

অভিযানে পাহাড়িকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেনে নামের অমিল, ভিন্ন গন্তব্যে ভ্রমণ এবং বিনা টিকিটে যাত্রার অভিযোগে অন্তত ২৫ জন যাত্রীকে ১৫ হাজার টাকার বেশি জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, এই অভিযান চলবে নিয়মিতভাবে। যাত্রী হয়রানি ও টিকিট বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীরা জানান, টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অনলাইন কোটা শেষ হয়ে যায়। পরে সেই টিকিটগুলোই বেশি দামে কালোবাজারে বিক্রি করা হয়।

যাত্রীদের দাবি— রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি থাকলে এই অনিয়ম বন্ধ হবে এবং প্রকৃত যাত্রীরা স্বস্তিতে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী