সিলেটে দিন দিন ভ'য়া'ব'হ আকার নিচ্ছে ডে'ঙ্গু পরিস্থিতি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সিলেটে দিন দিন ভ'য়া'ব'হ আকার নিচ্ছে ডে'ঙ্গু পরিস্থিতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ১০:০৮:৩০ অপরাহ্ন

সিলেটে দিন দিন ভ'য়া'ব'হ আকার নিচ্ছে ডে'ঙ্গু পরিস্থিতি

ছবি : সংগৃহীত


সিলেটে গত ২৫ দিনেই নতুন করে ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে।

শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন হবিগঞ্জ জেলায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন, সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ২৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন রোগী। তবে দুঃখজনকভাবে চলতি বছরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর মারা গেছেন একজন ডেঙ্গু রোগী।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮ জন রোগী। এর মধ্যে- সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন, পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন।

অন্যদিকে, করোনাভাইরাস পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।  শনিবার  (২৫ অক্টোবর) পর্যন্ত সিলেট বিভাগে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। চলতি বছরে মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৩ জুলাই নতুন একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন ও সচেতনতার অভাব ডেঙ্গু বিস্তারের মূল কারণ। তারা ঘরের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও জমে থাকা পানিতে মশার প্রজনন রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী