ফ্যা সি স্টে র আবর্জনা পরিষ্কার করতে হবে: বদরুজ্জামান সেলিম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ফ্যা সি স্টে র আবর্জনা পরিষ্কার করতে হবে: বদরুজ্জামান সেলিম

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ১০:২৮:৩৪ অপরাহ্ন

ফ্যা সি স্টে র আবর্জনা পরিষ্কার করতে হবে: বদরুজ্জামান সেলিম

ছবি: নিজস্ব


পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া আবর্জনা এখনও পরিষ্কার করা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।

শনিবার (২৫ অক্টোবর) ১১ নং মধ্যজাফলং ইউনিয়নের রাধানগর বাজারে প্রচারপত্র বিলি বিতরণ পরবর্তীতে পথসভা প্রধান অতিথির উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেছেন, বিগত ১৭ বছরের জুলুম অত্যাচারের শিকার হয়ে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হলেও এখনও পতিত ফ্যাসিস্টের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করা যায়নি। দেশকে এগিয়ে নিতে হলে এই আবর্জনা অবশ্যই পরিষ্কার করতে হবে।

বিএনপি নেতা প্রবীণ মুরব্বি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ধনাই মিয়া, সহ-সাধারণ সম্পাদক নান্নু মিয়া, বিএনপি নেতা জলিল মিয়া, মিলন মিয়া, বিলাল আহমদ, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ তাজ উদ্দীন, যুবদল নেতা নুর আলম রানা, ইমন আহমদ, মাহফুজ প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী