বিয়ানীবাজারে পাথর ব্যবসায়ীর অফিস থেকে অ*স্ত্র উ*দ্ধার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বিয়ানীবাজারে পাথর ব্যবসায়ীর অফিস থেকে অ*স্ত্র উ*দ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ০২:৪৮:০৩ অপরাহ্ন

বিয়ানীবাজারে পাথর ব্যবসায়ীর অফিস থেকে অ*স্ত্র উ*দ্ধার


সিলেটের বিয়ানীবাজারে এক পাথর ব্যবসায়ীর পরিত্যক্ত অফিস থেকে একটি পুরাতন রূপান্তরিত শটগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বড়গ্রাম এলাকার আলী হোসেন নামে এক ব্যক্তির পাথর ব্যবসার পরিত্যক্ত অফিস কক্ষে অভিযান চালায়। এ সময় অফিসের উত্তর-পূর্ব কোণে কাপড়ে মোড়ানো অবস্থায় মরিচাপড়া কাঠের বাটযুক্ত একটি বিদেশি রূপান্তরিত শটগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি মূলত একটি একনলা এয়ারগান ছিল, যা পরবর্তীতে ১২ বোর শটগান কার্টিজ ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এতে মরিচা পড়ে গেছে। উদ্ধার করা অস্ত্রটি জিডি মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে র‌্যাব-৯। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত তারা মোট ২৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে, যা সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী