সিলেটে দিনে-দুপুরে সাড়ে ১২ লাখ টাকা ছি*নতাই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সিলেটে দিনে-দুপুরে সাড়ে ১২ লাখ টাকা ছি*নতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ০৫:১৬:৪৫ অপরাহ্ন

সিলেটে দিনে-দুপুরে সাড়ে ১২ লাখ টাকা ছি*নতাই

প্রতীকী ছবি


সিলেটে দিনে-দুপুরে এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার ও ক্যাশিয়ারসহ তিনজন টাকা নিয়ে তাদের পরিচিত এক চালকের সিএনজিচালিত অটোরিকশায় উঠে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় হুমায়ুন রশীদ চত্বরে যাওয়ার আগে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীদের সবার মাথায় হেলমেট ছিল এবং তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয় সৃষ্টি করে নগদ প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের শিকার কর্মচারীরা হলেন- এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা এবং ক্যাশিয়ার সোহেল আহমদ। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটিতে নাম্বার প্লেট ছিল। কিন্তু তা স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। ফলে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত ছিনতাই। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী