সিলেটের লন্ডনী বাড়ী থেকে ৫ জনকে যে কারণে গ্রেফতার করেছে পুলিশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সিলেটের লন্ডনী বাড়ী থেকে ৫ জনকে যে কারণে গ্রেফতার করেছে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ১০:১৬:১০ অপরাহ্ন

সিলেটের লন্ডনী বাড়ী থেকে ৫ জনকে যে কারণে গ্রেফতার করেছে পুলিশ

ছবি : সংগৃহীত


সিলেটের লন্ডনী বাড়ী থেকে ৫ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার বিকালে  তাদের গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ জনায়, শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার লামারগাও ‘লন্ডনী বাড়ী’ থেকে ৫ জুয়াড়ীকে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করে জালালাবাদ থানাপুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, টুকেরগাওয়ের নোয়াগাও গ্রামের মৃত কলমদর মিয়ার ছেলে মাসুক মিয়া (৫৩), জগন্নাথপুরের সিদ্দরপাশা গ্রামের আলমাছ মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৪০), মোগলগাও গ্রামের মৃত আনজব আলীর ছেলে নওয়াব উদ্দিন (৬১), চাতলিবন্দ শিববাড়ি গ্রামের মৃত জমিনুর হকের ছেলে রফিকুর রহমান (৫১), কোম্পানীগঞ্জের পুন্নাছগ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে রিয়াজ উদ্দিন (৪৭)।

এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী