তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ কখনো পিছিয়ে থাকবে না
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ কখনো পিছিয়ে থাকবে না

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ১১:২৬:১৪ অপরাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ কখনো পিছিয়ে থাকবে না

ছবি: নিজস্ব


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাতে হবে। বিএনপি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। দেশের কিভাবে উন্নয়ন করা হবে সেটা বিএনপি ভালই জানে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ আর কখনো পিছিয়ে পড়বেনা, উন্নতি হবে।

তামিম ইয়াহয়া আহমদ বলেন, আমার প্রয়াত বাবা মাওলানা রশীদ আহমদের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্ত তিনি সেই সুযোগ পাননি। তাই আমি বাবার স্বপ্ন পূরণে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনে প্রার্থী  হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।  বিএনপি থেকে মনোনয়ন পেলে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। আজীবন মানুষের কল্যাণে কাজ করবো।

তিনি রোববার রাতে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের  ফুলসাইন্দ দলই টিলা গ্রামে কয়েস সাহেবের বাড়তে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন কয়েস আহমদ। মিনহাজ উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আবদুল মতিন, রিয়াজ উদ্দিন, বদরুল, ইসলাম, আবদুল মুমিন, বাবুল মিয়া, সাহেদ  আহমদ ও ইকবাল আহমদ। বৈঠকে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাহাদ হুসাইন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী