সিলেটে ই*য়াবাসহ গ্রে*প্তার ১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সিলেটে ই*য়াবাসহ গ্রে*প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০২:৩১:৪৩ অপরাহ্ন

সিলেটে ই*য়াবাসহ গ্রে*প্তার ১


সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. আলমগীর (৩৫)। তিনি বালাগঞ্জ উপজেলার রুপিয়া শিরিয়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর বড়বাজার, আম্বরখানা এলাকায় বসবাস করেন।

জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘরের সুইপার কলোনী গেটের অভিযান পরিচালনা করে। এ সময় ৪৩৮ পিস ইয়াবাসহ মো. আলমগীরকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবার মূল্য ১ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এ ঘটনায়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী