সিলেটে আ*ন্দোলনে নেমেছেন ব্যাটারিচালিত রিকশার শ্রমিকরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সিলেটে আ*ন্দোলনে নেমেছেন ব্যাটারিচালিত রিকশার শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০২:৫৯:০৯ অপরাহ্ন

সিলেটে আ*ন্দোলনে নেমেছেন ব্যাটারিচালিত রিকশার শ্রমিকরা


সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিচ্ছিন্ন চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আম্বরখানা থেকে মিছিলসহকারে শ্রমিকরা সমাবেশস্থলে পৌঁছান। পথে তারা স্লোগান দেন— ‘রিকশা ফিরিয়ে দাও’ ,‘লাইসেন্স দাও’, ‘কর্মসংস্থান সৃষ্টি করো’।

বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত অন্যায় ও অমানবিক। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা জানান, এই বাহন পরিবেশবান্ধব এবং নিম্নআয়ের হাজারো পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। প্রশাসনের পদক্ষেপে প্রায় ৩০ হাজার শ্রমিক পরিবার অনিশ্চয়তায় পড়েছে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মাসরুখ জলিল একই দাবি জানান। তিনি বলেন,‘ব্যাটারি চালিত রিকশা শুধু পরিবেশবান্ধবই নয়, আন্দোলনের সময় সাধারণ মানুষের পাশে থেকেছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে ২৪ জন রিকশাচালক জীবন দিয়েছেন।’

তিনি অভিযোগ করেন,‘এই বাহনকে অপপ্রচার চালিয়ে অবৈধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ প্রশাসনের উচিত ছিল বিআরটিএর মাধ্যমে নীতিমালা প্রণয়ন ও লাইসেন্স প্রদান।’

শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- নিষেধাজ্ঞা প্রত্যাহার,আটক যানবাহন ফেরত দেওয়া, চার্জিং গ্যারেজে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু, শ্রমিকদের হয়রানি বন্ধ ও বিকল্প কর্মসংস্থানের নিশ্চয়তা।

গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে নগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান শুরু হয়। এতে বহু রিকশা জব্দ ও বেশ কিছু চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তবে শ্রমিক ইউনিয়ন নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী