কোম্পানীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০৩:২৬:৩০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচি

ছবি:নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে গাছ রোপন করা হয়।

কোম্পানীগঞ্জ  উপজেলা যুবদল আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাজ্জাদ হোসেন দুদু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, সিলেট জেলা যুবদলের ১ম সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম আহমদ ফরহাদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক ওসমান খা, আব্দুল্লাহ আল মামুন, রাইসুল ইসলাম রাজন, আরমান আহমদ, আবু আল হেলাল, আবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হেলাল মিয়া, মাসুদ রানা, আসাদুজ্জামান আসাদ, ওয়ারিছ মিয়া, মাসুক মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ‌জাতীয়তাবাদী যুবদলের ‌সুদীর্ঘ ইতিহাস ‌ তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর তাই ‌আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‌‌ধানের শীষে বিজয় অর্জনে ‌ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। এ দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত। দল যাকে মনোনয়ন দেবে ‌তার জন্য কাজ করতে হবে। আর তাই ‌‌সকল ভেদাভেদ ভুলে সবাইকে ‌‌ধানের শীষের বিজয়ের জন্য মাঠে নামতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী