পি আর নামাক কঠিন শব্দ দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না গোয়াইনঘাটে: এড সামসুজ্জামান জামান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

পি আর নামাক কঠিন শব্দ দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না গোয়াইনঘাটে: এড সামসুজ্জামান জামান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০৬:২৩:৩৬ অপরাহ্ন

পি আর নামাক কঠিন শব্দ দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না গোয়াইনঘাটে: এড সামসুজ্জামান জামান

ছবি:নিজস্ব


সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের সাবেক কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাটে তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচীর বাস্তবায়নের লক্ষ্যে  লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, পি আর নামক কঠিন শব্দটি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। এই দাবি হচ্ছে নির্বাচন বানচালের অপচেষ্টা। যা কখনো সম্ভব না। আমরা ত্যাগিরা এখনো বেঁচে আছি। অতীতের পরীক্ষিত পদ্ধতিতেই নির্বাচন হবে। যে মাধ্যমে ভোটাররা তার পরিচিত জানা শোনা প্রতিনিধিকে ভোট দেবে। সেভাবেই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে। ভোটাররা ভোট দেবে আর প্রার্থী কে হবে চিনবে না, এমন দাবি অযৌক্তিক।

এড জামান বলেন,প্রাকৃতিক সম্পদে ভরপুর জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে। বিগত ১৭ বছর থেকে উন্নয়নবঞ্চিত এই এলাকা। শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রাখা হয়েছে এই অঞ্চলকে।সমাবেশে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা পিআর চাই না। খালেদা জিয়া, তারেক রহমান সরাসরি সংখ্যাগরিষ্ঠতার পক্ষে। মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, আমি দলের কেন্দ্রীয় পদ থেকে সরে গিয়েছিলাম মাত্র। আমি বিএনপির ছিলাম, বিএনপি'রই আছি। 

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনা সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আছলাম উদ্দিন। 

সমাবেশে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমি ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। তবে মনে রাখবেন আপনারা প্রয়াত সাংসদ দিলদার হোসেন সেলিমের উত্তরসূরী। সুতরাং আপনারাই ভালো জানেন কে এই আসনের জন্য যোগ্য। এদিকে আসরের নামাজের পর গোয়াইনঘাট বাজারে ৩১ দফা কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। 

এসময় জৈন্তাপুর, গোয়াইনঘাট, ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী