গোলাপগঞ্জে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০৬:৫৭:২৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান

ছবি:নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে নকল মোড়কে পানীয় বিক্রির অভিযোগে ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সহযোগিতা করে র‍্যাব-৯ সিলেট এর গোয়েন্দা দল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, প্রাণ ফুড লিমিটেডের ‘প্রাণ আপ’ ড্রিংকের বোতলে ‘পাওয়ার ড্রিংক’-এর লোগো ও মোড়ক লাগিয়ে দীর্ঘদিন ধরে সিলেটের বাজারে প্রতারণামূলকভাবে পণ্য বিক্রি করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর র‍্যাব-৯ এর গোয়েন্দা শাখা বিষয়টি খতিয়ে দেখে এবং তথ্য সংগ্রহের পর গোলাপগঞ্জ উপজেলার ভাই ভাই এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালায়।

অভিযানকালে বিপুল পরিমাণ ‘প্রাণ আপ’ বোতলে ভুয়া পাওয়ার ড্রিংকের লোগো লাগানো অবস্থায় বিপুুল পণ্য পাওয়া যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের প্রতিনিধি দল উপস্থিত থেকে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলার উপ-পরিচালক আরিফ মুরশেদ মিশু বলেন,ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা ভেজাল পণ্যের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজারে যেকোনো ধরনের অনিয়ম বা প্রতারণা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযান শেষে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে. এম. সহিদুল ইসলাম সোহাগ বলেন,

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর র‍্যাব দ্রুত তদন্তে নামে। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে কোনো প্রতিষ্ঠান বাজারে টিকে থাকতে পারবে না। আমরা সব ধরনের প্রতারণা ও ভেজাল পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।”

র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, এবং ভোক্তার স্বার্থ রক্ষায় কেউ ছাড় পাবে না।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী