ওসমানীনগরে সাংবাদিক এমএফ আলী ফয়েজের সহধর্মিনীর জানাজা সম্পন্ন,প্রেসক্লাবের শোক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ওসমানীনগরে সাংবাদিক এমএফ আলী ফয়েজের সহধর্মিনীর জানাজা সম্পন্ন,প্রেসক্লাবের শোক

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০৭:০৫:৩০ অপরাহ্ন

ওসমানীনগরে সাংবাদিক এমএফ আলী ফয়েজের সহধর্মিনীর জানাজা সম্পন্ন,প্রেসক্লাবের শোক

ছবি:নিজস্ব


সিলেটের ওসমানীনগরে সাংবাদিক এমএফ আলী ফয়েজের সহধর্মিনী লাভলী চৌধুরী (৪৭)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের নিয়ামতপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

তিনি মৃত্যুকালে স্বামী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাজায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সুফি মিয়া, আব্দুল মালিক, মনোফর আলী, ওসমানীনগর উপজেলা  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য  (ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি) জুবেল আহমদ সেকেল, (সাবেক কোষাধক্ষ্য) আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য আব্দুল সহিদ, কাজি তুহেল আহমদ, এলাকার মুরুব্বি সুবা মিয়া, কাজি লুকমান মিয়া, পলাশ আহমদ, সুমন আহমদ, প্রবাসী মানিক মিয়াসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

সাংবাদিক এমএফ আলী ফয়েজ দীর্ঘদিন অভিবক্ত বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক সিলেটের ডাকের ওসমানীনগর প্রতিনিধি হিসেবেও দায়িত্বে ছিলেন।

এদিকে, লাভলী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শোক প্রকাশ করেছেন— সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, কার্যনির্বাহী  সদস্য মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মতিন, লিলিউর রহমান পংকি, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।

এক শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী