শ্রীমঙ্গলে নিসচা'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে নিসচা'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০১:১৬:২৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে নিসচা'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন


নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলেন ট্রাফিক সার্জেন্ট ঝন্টু বৈদ্য।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. গোলাম রহমান মামুন, মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, সহ-সাধারণ সম্পাদক আশিষ রবিদাস, দপ্তর সম্পাদক দুলা মিয়া, সদস্য মো. ইয়াছিন আহমেদ শরিফ ও মো. আব্দুল হামিদসহ সংগঠনের সদস্যরা। 

এ সময় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। নিসচা'র দীর্ঘ ৩২ বছরের সংগ্রামে দেশে সড়ক নিরাপত্তা আন্দোলন নতুন মাত্রা পেয়েছে।

উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২৫ নিরাপদ সড়ক চাই (নিসচা) তাদের সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আহ্বানে সাড়া দিয়ে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখা সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আনন্দ সমাবেশ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান, শিক্ষার্থীদের নিয়ে "নিরাপদ সড়ক চাই" শীর্ষক আলোচনা, প্রয়াত জনাহারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম