বিয়ানীবাজারে গ্রেফতার আ*তঙ্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল বাছিত গ্রেফতার

বিয়ানীবাজারে গ্রেফতার আ*তঙ্ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ১২:১৫:২৬ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে গ্রেফতার আ*তঙ্ক

ছবি:সংগৃহীত


বিয়ানীবাজার উপজেলায় পরিচালিত অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেইজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল বাছিতকে গ্রেফতার  করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় গ্রেফতার  আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার পরিচালিত এই অভিযানে বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল বাছিতকে গ্রেফতার করা হয়। তিনি বিয়ানীবাজার পৌরসভার খাসড়ীপাড়া গ্রামের বাসিন্দা।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অংশ হিসেবে কাজী আব্দুল বাছিতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একটি সুনির্দিষ্ট হত্যা মামলা রয়েছে। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার  দেখিয়ে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ চলমান থাকায় আওয়ামী লীগের যেসব নেতার বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের অনেকেই কয়েক মাস ধরে বাড়িছাড়া অবস্থায় রয়েছেন। একই সঙ্গে সাধারণ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। অভিযানের শুরু থেকে অনেকেই বাড়িতে অবস্থান করছেন না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের বেলায় গাড়ির শব্দ শুনলেই অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন-এই বুঝি পুলিশ এসেছে। কারও রাত কাটছে নির্ঘুম, আবার কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন।

থানা সূত্র আরও জানায়, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন