জৈন্তাপুরে ভার*তীয় চকলেট ও জিরাসহ একজন আ*টক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

জৈন্তাপুরে ভার*তীয় চকলেট ও জিরাসহ একজন আ*টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ১২:১২:৩২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে  ভার*তীয় চকলেট ও জিরাসহ একজন আ*টক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায়  বিশেষ অভিযান চলাকালে ভারতীয় চকলেট ও খোলা জিরাসহ একজন চোরাকারবারিকে আটক করেছে মডেল থানা  পুলিশ।  

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) রাত ৮টা ৪০ মিনিটে জৈন্তাপুর থানার উপ -পরিদর্শক  (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল   কিলো-৯ এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করছিলেন।

এ সময় পর্যটকবাহী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-২২৪২) তল্লাশি করা হলে গাড়ির বক্সে থাকা ১১টি ব্যাগ থেকে ভারতীয় ১০৭ প্যাকেট বিঙ্গ চকলেট (মূল্য ৮০,২৫০/- টাকা) এবং একটি সাদা বস্তায় থাকা ১০ কেজি খোলা জিরা (মূল্য ৫,০০০/- টাকা) উদ্ধার করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৮৫,২৫০ টাকা সমপরিমাণ ।  

এ সময় পন্য পরিবহনকালে ঘটনাস্থল থেকে পটিয়া, চট্টগ্রামের বাসিন্দা মোঃ মনির (৬০), পিতা- মৃত সুলতান আহমেদকে গ্রেপ্তার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  শুক্রবার তাকে  আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন