বেদে পরিবারের মুখে হাসি ফুটালো ‘জীবন ফাউন্ডেশন’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

বেদে পরিবারের মুখে হাসি ফুটালো ‘জীবন ফাউন্ডেশন’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ১২:৪৩:৫৭ পূর্বাহ্ন

বেদে পরিবারের মুখে হাসি   ফুটালো ‘জীবন ফাউন্ডেশন’

ছবি:সংগৃহীত


সারাদেশ যখন শীতে কাঁপছে, শীতবস্ত্র বিতরণের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে, কিন্তু ওদের খোঁজ খবর কেউ রাখে না। ওরা রহস্যময় মানুষ। ওরা যাযাবরের মতো ঘুরে বেড়ায় এখানে সেখানে। এক যায়গা থেকে অন্য যায়গায় দেখা যায় ওদের। এরকম ১৫টি পরিবার সিলেটের কুশিঘাট এলাকার সুরমা নদীর চরে বসবাস করছে, শীতের মাঝে মানবেতর জীবন যাপন করছে। 

শীতের মধ্যে তাদের এই দু:খ-দুর্দশা দেখে এগিয়ে এসেছে সিলেটের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা ‘জীবন ফাউন্ডেশন’। 

বৃহস্পতিবার বিকেলে সুরমার চরে ১৫টি বেদে পরিবারের মুখে হাসি ফুটালো সংস্থাটি। প্রতিটি অস্থায়ী ঘরে ২টি করে শীতের কম্বল ও ২টি করে জ্যাকেট প্রদান করা হয়েছে। এতে সহায়তা করেছেন আমেরিকা প্রবাসী জাবেদ আহমদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। 

ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি মো. জুনেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতায় ভিসি জহিরুল হক বলেন, বেদেরাও আমাদের সমাজের অংশ। কিন্তু রাষ্ট্রের কোন সুযোগ সুবিধা পাচ্ছে না তারা। তাদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা জরুরি। তাদের পরিবারে যেসব সন্তানাদি জন্ম হচ্ছে লেখাপড়ার বিষয়ে তারা বেখবর। এসব কারণে যাযাবরের এ জীবন থেকে সরে আসতে পারছে না তারা। 

জীবন ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সংস্থাটি সবসময় একেবারে নেহায়েত মানুষের পাশে কাজ করছে। যার প্রমাণ বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়ানো। 

এসময় আরো উপস্থিত ছিলেন- ফাউন্ডেশন এর ট্রেজারার মো. শাকিলুজ্জামান, সদস্যবৃন্দের মধ্যে ফেরদৌস আহমদ, এস এম আতিকুর রহমান, সোহানুর আমিন রবিন প্রমুখ। 




জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন