গোলাপগঞ্জে নি*ষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আ*টক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

গোলাপগঞ্জে নি*ষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আ*টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ০১:১১:৪৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে  নি*ষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আ*টক

ছবি:সংগৃহীত


 সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অপারেশনের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে গোলাপগঞ্জের আহমদ খান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- স্বরস্বতী নিজগঞ্জ এলাকার আব্দুল মুকিতের ছেলে মো: সোয়িন এবং ঘোষগাঁও টিলাগাঁও এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুছ ছামাদ। 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দু’জনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। মো. সোয়িনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত দুটি মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। অপরদিকে আব্দুছ ছামাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা রয়েছে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চলমান ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অপারেশন অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন