হলি আর্টিজানে হামলা: ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

হলি আর্টিজানে হামলা: ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০২:২৫:১৩ পূর্বাহ্ন

হলি আর্টিজানে হামলা: ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড



রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার ৭ আসামিকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়েছেন হাইকোর্ট। আসামিদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার হাইকোর্ট বেঞ্চের জুনিয়র বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এর আগে, বেলা ১১টা ২৭ মিনিটে রায় পড়া শুরু করেন।

গত ১১ অক্টোবর বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

২০১৯ সালে ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে একজনকে খালাস দেওয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে আপিল করেন কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি। তারা হলেন-জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‍্যাশ, হাদিসুর রহমান সাগর, রাকিবুল হাসান রিগ্যান, আব্দুস সবুর খান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন।

রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যু দণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স ঐ বছরের ৫ ডিসেম্বর বিচারিক আদালত থেকে হাইকোর্টে আসে। এরপর ১ হাজার ৯০০ পৃষ্ঠার এ পেপারবুক শুনানির জন্য প্রস্তুত করে রাখা হয়। চলতি বছর মে মাসে আপিল আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়ে ১১ অক্টোবর শেষ হয়।

২০১৬ সালের ১ জুলাই রাতে দেশের ইতিহাসে ভয়াবহ জঙ্গি হামলা ঘটেছিল গুলশানের হলি আর্টিজান বেকারিতে। হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক, ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন।

এ হত্যাকাণ্ড সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার পর ২০১৮ সালের ২৬ নভেম্বর ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এ মামলায় ১১৩ জন সাক্ষী হাজির করে রাষ্ট্রপক্ষ।

JA



শীর্ষ সংবাদ:

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক