অবরোধবিরোধী কর্মসূচিতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

অবরোধবিরোধী কর্মসূচিতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন

অবরোধবিরোধী কর্মসূচিতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ

ছবি: সংগৃহীত


নপির ডাকা অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করার সময় নাটোর শহরের হরিশপুর বাসট্যান্ডে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে হরিশপুর বাসট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হরিশপুর বাসট্যান্ডে জেলা যুবলীগের সভাপতি বাশিউর রহমান চৌধুরী এহিয়ার নেতৃত্বে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রানা হোসেনসহ যুবলীগের নেতাকর্মীরা বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এসময় যুবলীগ নেতা কোয়েল তার সমর্থকদের নিয়ে সেখানে গেলে কাউন্সিলর রানার সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে কোয়েলের সমর্থকরা রানার ওপর হামলা চালালে রানার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে রানা ও কোয়েলসহ সাতজন আহত হন। আহতের মধ্যে রানার দুই সমর্থক আশিক ও জাহিদুলকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রানা ও তার দুই সমর্থককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে কোয়েলসহ দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি বাশিউর রহমান চৌধুরী এহিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, একটু সমস্যা হয়েছিল, সমাধান হয়ে যাবে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয়পক্ষের কেউ থানায় অভিযোগ করেনি।

এম সি



শীর্ষ সংবাদ:

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক