খোলা ডিজেল বিক্রি বন্ধের নির্দেশে বিপাকে কৃষক, সেচ সংকটে ধান ও সবজির ক্ষতির আশঙ্কা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

খোলা ডিজেল বিক্রি বন্ধের নির্দেশে বিপাকে কৃষক, সেচ সংকটে ধান ও সবজির ক্ষতির আশঙ্কা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ০৯:৫৫:৪৪ অপরাহ্ন

খোলা ডিজেল বিক্রি বন্ধের নির্দেশে বিপাকে কৃষক, সেচ সংকটে ধান ও সবজির ক্ষতির আশঙ্কা

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ফিলিং স্টেশনে খোলা ডিজেল বিক্রি না করতে বিজিবি তদারকি ও নির্দেশনা দেওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। এতে করে বোরো মৌসুমে সেচ সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে বিজিবি মাধবপুর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে গিয়ে খোলা ডিজেল বিক্রি না করার জন্য নির্দেশ দিচ্ছে। ফলে বোতল বা জার নিয়ে ডিজেল কিনে সেচযন্ত্র চালানো কৃষকদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।

বর্তমানে মাঠে বোরো ধানের চাষাবাদ চলছে। পাশাপাশি সসা, টমেটোসহ বিভিন্ন সবজির ক্ষেতেও নিয়মিত পানি সেচ দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু খোলা ডিজেল বিক্রি বন্ধ থাকায় অনেক কৃষক সেচযন্ত্র চালাতে পারছেন না। এতে করে ধান ও সবজির জমিতে সময়মতো পানি দিতে না পারলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কৃষক কালাম মিয়া জানান , "তারা সাধারণত ফিলিং স্টেশন থেকে বোতল বা পাত্রে করে ডিজেল কিনে নিয়ে সেচ মেশিন চালান। কিন্তু হঠাৎ করে খোলা ডিজেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত সেচের ব্যবস্থা করতে না পারলে মাঠের বোরো ধান ও সবজি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।"

এ অবস্থায় কৃষকেরা কৃষি সেচের জন্য বিশেষ ব্যবস্থায় ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন, যাতে করে সময়মতো সেচ দিয়ে ফসল রক্ষা করা যায়। এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় তেল দিতে নিষেধ করা হয়নি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিধায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম