শান্তি সমাবেশে এমপির সামনে মেয়রকে পেটালেন আওয়ামী লীগ সভাপতি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শান্তি সমাবেশে এমপির সামনে মেয়রকে পেটালেন আওয়ামী লীগ সভাপতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ১১:০৩:০০ পূর্বাহ্ন

শান্তি সমাবেশে এমপির সামনে মেয়রকে পেটালেন আওয়ামী লীগ সভাপতি

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগের শান্তি উন্নয়ন সমাবেশের প্রধান অতিথির সামনে মারপিটের ঘটনা ঘটেছে। এতে পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ ১০ জন আহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পটুয়াখালীর কুয়াকাটা হোটেল পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য সমাবেশের সভাপতি ও সাবেক মেয়র বারেক মোল্লাকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল বারেক মোল্লা বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের দলের মধ্যে কোনো কোন্দল নেই।’

আহতদের কুয়াকাটা ৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন মোহাম্মদ আলী, মো. আলামীন, মো. আলামীন (২), মো. বেল্লাল হোসেন, মো. আবুবকর, মো. মেহেদী, মো. আবুকর (২), মো. হানিফ প্রমুখ।

এ বিষয়ে সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান বলেন, ‘শান্তি সমাবেশ শুরুর আগে আনোয়ার ও বারেক মোল্লার নির্বাচন সংক্রান্ত কোন্দল নিয়ে ঝামেলা হয়। তবে দলের সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই এবং পরবর্তীতে আমরা শান্তি সমাবেশ শান্তিপূর্ণভাবে করেছি।’

প্রত্যক্ষদর্শী ও স্থানীরা জানান, আজ বিএনপি–জামায়াত জোটের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি উন্নয়ন সমাবেশের আয়োজন করে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী–৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান।

সন্ধ্যার দিকে কুয়াকাটা হোটেল পর্যটনের সামনে শান্তি সমাবেশে পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার তার অনুসারীদের নিয়ে অংশ নেন। সমাবেশে তাকে দেখেই ক্ষিপ্ত হয়ে এমপির সামনে মারধর শুরু করেন সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা ও তার অনুসারীরা। পরে ওখান থেকে সরে আনোয়ার হাওলাদার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আসলে দ্বিতীয় দফায় আবার তাকে মারধর করেন। পরবর্তীতে তৃতীয় দফায় ওই স্থানে পুলিশের উপস্থিতিতে তাকে মারধর করা হয়।

তারা আরও জানান, ২০২১ সালের ৩০ ডিসেম্বর কুয়াকাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বারেক মোল্লাকে হারিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আনোয়ার হোসেন হাওলাদার। এর পর থেকেই দু’জনের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।

এ বিষয়ে আহত পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘আমি আওয়ামী লীগ করি বিধায় আজ এমপি মহোদয়ের সামনে বসেই বারেক মোল্লা ও তার লোকজন আমাদের ওপর হামলা করে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস মিয়া বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক