৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন না দিলেই ভোগান্তি ও জরিমানা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন না দিলেই ভোগান্তি ও জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ১২:৪৪:২৫ অপরাহ্ন

৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন না দিলেই ভোগান্তি ও জরিমানা

জাতীয় রাজস্ব বোর্ড অফিস


২০২২-২০২৩ অর্থবছর থেকে ই-টিআইএন’র স্থলে আয়কর রিটার্ন জমা দেওয়ার রশিদ (প্রাপ্তি স্বীকার বা জমা স্লিপ) বা ট্যাক্স সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়। অন্তত ৪০ ধরনের সেবায় আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাকে নির্ধারিত ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের পরামর্শ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কারণ এরপরই রিটার্ন দাখিল করলেই জরিমানাসহ ৬ ধরনের সেবা থেকে বঞ্চিত হবেন করদাতারা। একই সঙ্গে নতুন আয়কর আইন-২০২৩ অনুসারে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এনবিআরের কর্মকর্তারা বলছে, কোম্পানি ব্যতীত সব করদাতার জন্য ৩০শে নভেম্বর ‘কর দিবস’ যা রিটার্ন দাখিলের শেষ দিন এবং বিদ্যমান আইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করার কোনো সুযোগ নেই।

* কর অব্যাহতির সুবিধা প্রাপ্ত হবেন না অর্থাৎ তার যেকোনো ধরনের কর অব্যাহতি প্রাপ্ত আয় করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হবে

* কর মুক্ত আয়ের সুবিধা প্রাপ্ত হবেন না অর্থাৎ তার যেকোনো ধরনের কর মুক্ত আয় করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হবে:

* হ্রাসকৃত হারে কর প্রদানের সুবিধা প্রাপ্ত হবেন না;

* কোনো ধরনের বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা প্রাপ্ত হবে না:

* আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৪ অনুযায়ী তাকে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

* আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৬ অনুযায়ী তাকে নির্ধারিত হারে জরিমানা পরিশোধ করতে হবে।

এ বিষয়ে আয়কর আইনজীবী ইমরান গাজী বলেন, প্রতিবছর আমাদের অনেক করদাতা ৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিল করার জন্য আসে। তাদের ধারণা ছিল সময় বৃদ্ধির আবেদন করে রিটার্ন দাখিল করলেই সমাধান। কিন্তু নতুন আইনে অনুযায়ী নির্ধারিত সময়ের পরে সময় বৃদ্ধির আবেদনের সুযোগ রাখা হয়নি। তাকে রিটার্ন দাখিল করতে হলে জরিমানা ও কর অব্যাহতির সুবিধা বাদ দিয়ে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার