অবরোধেও সারা দেশে সব ধরনের পরিবহন চালানোর ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

অবরোধেও সারা দেশে সব ধরনের পরিবহন চালানোর ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৭:৪৬:৫৯ পূর্বাহ্ন

অবরোধেও সারা দেশে সব ধরনের পরিবহন চালানোর ঘোষণা

ছবি: সংগৃহীত


বিএনপি-জামায়াতের কাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধে সারা দেশে সব ধরনের পরিবহন চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। শনিবার (৪ নভেম্বর) বিকেলে বিভিন্ন পরিবহন সংগঠনের মালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার জানান, বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি বা কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা হিটলার বল বলেন, অবরোধেও বিআরটিসি বাস স্বাভাবিকভাবে চলাচল করবে।

ট্রেনের বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অবরোধে ট্রেনের কোনো সময়সূচি পরিবর্তন হবে না। ট্রেন সময়মতো চলবে। সরকারি বাহন অবরোধ-হরতালেও জনসাধারণের জন্য স্বাভাবিকভাবে চলাচল করবে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, লঞ্চ চলাচল যাত্রীর ওপর নির্ভর করবে। তবে বন্ধ থাকবে না।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আবারও দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও এর শরিকরা মহাসমাবেশ ডাকে। সেখানে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যার হরতাল পালন করে বিএনপি ও এর শরিকরা। এরপর গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিকরা। ওই কর্মসূচি শেষ হলে দুই দিন বিরতি দিয়ে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার