আধা ঘণ্টায় ৩ বাসে আগুন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

আধা ঘণ্টায় ৩ বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন

আধা ঘণ্টায় ৩ বাসে আগুন

ছবি: সংগৃহীত


বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতে ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও সায়েদাবাদ এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, নিউমার্কেট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক বাসে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পাঁচ মিনিট পরেই এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়া হয়। পরে সায়েদাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে আরেকটি বাসে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউমার্কেট এলাকায় মিরপুর লিংক বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অন্যদিকে গ্রিন ইউনিভার্সিটির বাসের আগুন নিয়ন্ত্রণে আনে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এছাড়া সায়েদাবাদে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

টানা তিন দিনের অবরোধ শেষে নতুন করে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণা করে দলটি। দলের পক্ষ থেকে জানানো হয়, সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল এবং রবি ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালন করা হবে।

রাজধানীতে গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন রোববার (২৯ অক্টোবর) হরতাল পালন করে বিএনপি। এরপর মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি শেষ হয়েছে বৃহস্পতিবার (২ নভেম্বর)। হরতাল ও অবরোধ চলাকালে সারা দেশে অ্যাম্বুলেন্সসহ যাত্রীবাহী বেশ কিছু বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও বিএনপির সঙ্গে রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচী পালন করবে বলে জানিয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার