পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ, আহত এসআইসহ ৩ পুলিশ সদস্য
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ, আহত এসআইসহ ৩ পুলিশ সদস্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০২:১১:৪৩ পূর্বাহ্ন

পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ, আহত এসআইসহ ৩ পুলিশ সদস্য

পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ


রাজধানীর উত্তরায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ছোড়া ককটেল বিস্ফোরণে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবর (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম। তিনি জানা এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, বিএনপি জামায়াতে অবরোধে নিয়োমিত টহলে অংশ হিসেবে ‍উত্তরার হাউস বিল্ডিং এলাকায় টহল দিচ্ছি পুলিশ একটি টিম। হঠাৎ পুলিশের গাড়িকে লক্ষ করে এক ব্যক্তি ককটেল ছুড়ে মারে। এসময় গাড়ির মধ্যে ককটেল বিস্ফোরণ হয়। এসময় পুলিশের এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় হাতেনাতে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক কাজী মো. হাসান গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম জানান, ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ছাত্রদলের সাবেক নেতা। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার