সিলেট টেস্ট: ১০০ রান পেরিয়ে লাঞ্চে বাংলাদেশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সিলেট টেস্ট: ১০০ রান পেরিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০২:০২:৩৯ অপরাহ্ন

সিলেট টেস্ট: ১০০ রান পেরিয়ে লাঞ্চে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


সিলেট টেস্টের প্রথম সেশনে শুরুর ধাক্কা সামলে লাঞ্চ বিরতিতে ১০০ রান পেরিয়েছে বাংলাদেশ। প্রথম দিন লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান।

দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। মুহাম্মদ আব্বাসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি।

এরপর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন মমিনুল হক ও টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান। দুজন মিলে ৫৮ বলে ৪৪ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন।

অভিষেক ইনিংসে আত্মবিশ্বাসী ব্যাটিং করছিলেন তানজিদ। তবে ভালো খেলতে খেলতেই ভুল শটে উইকেট ছুঁড়ে দেন তিনি। মুহাম্মদ আব্বাসের বলে মিড-অন দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন। ৩৪ বলে ২৬ রান করেন এই তরুণ ওপেনার।

এরপর আরেকটি ধাক্কা আসে মমিনুল হকের উইকেটে। খুররম শাহজাদর দারুণ ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন তিনি। ৪১ বলে ২২ রান করেন মমিনুল।

তবে এরপর চতুর্থ উইকেটে দলকে আর বিপদে পড়তে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজন মিলে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি গড়ে লাঞ্চ পর্যন্ত বাংলাদেশকে ভালো অবস্থানে রেখেছেন।

লাঞ্চে যাওয়ার আগে শান্ত ২৬ ও মুশফিক ১৮ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন আব্বাস, একটি নিয়েছেন শাহজাদ।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী