সোনার দাম রেকর্ড, ভরি ১ লাখ ৪৬২৬ টাকা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সোনার দাম রেকর্ড, ভরি ১ লাখ ৪৬২৬ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৮:১৭:১২ পূর্বাহ্ন

সোনার দাম রেকর্ড, ভরি ১ লাখ ৪৬২৬ টাকা

ছবি: সংগৃহীত


সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ চার হাজার ৬২৬ টাকা (প্রতি ভরি)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে রেকর্ড দাম ছিল ১ লাখ দুই হাজার ৮৭৬ টাকা।

রোববার (৫ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার (৬ নভেম্বর) থেকে এটি কার্যকর করা হবে।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ চার হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

এর আগে দাম বাড়িয়ে গত ২৬ অক্টোবর সবশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ২৭ অক্টোবর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দামেই ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় এক লাখ দুই হাজার ৮৭৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৯৮ হাজার ২১১ টাকায়, ১৮ ক্যারেটের ৮৪ হাজার ২১৪ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ৭০ হাজার ১৫৯ টাকায় বিক্রি হয়।

তারও আগে সোনার বাড়ানো হয় ১৫ অক্টোবর, যা ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ ৫৪৩ টাকা, ২১ ক্যারেটের দাম ছিল ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৬৮ হাজার ৫৮৪ টাকা।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার