পাহাড়ি ঢলে প্লাবিত সাদাপাথর, ক্ষ'তির আশ'ঙ্কায় ব্যবসায়ীরা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

পাহাড়ি ঢলে প্লাবিত সাদাপাথর, ক্ষ'তির আশ'ঙ্কায় ব্যবসায়ীরা

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ০৩:০০:১৪ অপরাহ্ন

পাহাড়ি ঢলে প্লাবিত সাদাপাথর, ক্ষ'তির আশ'ঙ্কায় ব্যবসায়ীরা


অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর প্লাবিত হয়েছে। ধলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় পর্যটন কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে এবং ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বৃদ্ধি পেয়ে সাদাপাথরের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে। নিরাপত্তার স্বার্থে পর্যটকদের চলাচল সীমিত হয়ে পড়েছে এবং নৌকা চলাচলও ব্যাহত হচ্ছে। 

এর ফলে সাদাপাথরকেন্দ্রিক নৌকা, খাবার হোটেল, দোকানপাট ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত শতাধিক পরিবার বর্তমানে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে পর্যটকদের আগমন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে পর্যটকশূন্য হয়ে পড়েছে এলাকা। ফলে দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।

পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িক সময়ের জন্য পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়া।

স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত পানি নেমে যাওয়া এবং পর্যটন কার্যক্রম স্বাভাবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের মতে, সাদাপাথরে পর্যটকদের আগমন স্বাভাবিক না হলে পুরো মৌসুমজুড়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ