টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ PM

বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ০৫:১২:৩৭ PM

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ

সংগৃহিত


অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

রোববার (২১ জুন) ম্যাচে বাংলাদেশের দেওয়া ১১০ রানের লক্ষ্য ৯ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। তারা ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয় নিশ্চিত করে।

অস্ট্রেলিয়ার জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক মিচেল মার্শ। তিনি ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া জশ ইংলিস করেন ১৭ রান। শেষ দিকে টিম ডেভিড দুই ছক্কায় ম্যাচের সমাপ্তি টানেন।

বাংলাদেশের হয়ে বল হাতে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে একাই লড়াই করেন তাওহীদ হৃদয়। তিনি ৬১ রানে অপরাজিত থাকেন। রিশাদ হোসেন করেন ১৬ রান।

অস্ট্রেলিয়ার হয়ে জনসন ও এলিস দুটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের