নিজেকে প্রমাণ করলেন রোনালদো
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ PM

উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের বড় জয়

নিজেকে প্রমাণ করলেন রোনালদো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০১:২৫:২০ AM

নিজেকে প্রমাণ করলেন রোনালদো

ছবি:সংগৃহীত


সমালোচনার জবাবটা দারুণভাবেই দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে ৫-০ গোলের বড় জয় এনে দেওয়ার পথে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

বিশ্বকাপে ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ১৭ মিনিটে নুনো মেন্দেসের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

৩৯ মিনিটে ব্রুনো ফের্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এই গোলের মাধ্যমে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে উঠে যান তিনি। পর্তুগালের হয়ে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা এখন ১০, ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ইউসেবিওকে।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে উজবেকিস্তানের আত্মঘাতী গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। এরপর ৮৭ মিনিটে রাফায়েল লিয়াওর গোলে পূর্ণ হয় বড় জয়।

রোনালদো অবশ্য হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন। একাধিকবার গোলের কাছাকাছি গিয়েও তৃতীয় গোলটি পাননি। উজবেক গোলরক্ষক নেমাতভের দুর্দান্ত কিছু সেভে শেষ পর্যন্ত হ্যাটট্রিক অধরাই থেকে যায় তাঁর।

ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের পর রোনালদোকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। বয়স, ফর্ম এবং শুরুর একাদশে থাকা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। তবে উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে সেই সমালোচনার জবাব দিলেন পর্তুগিজ অধিনায়ক।

এই ম্যাচে আরও একটি ইতিহাস গড়েছেন রোনালদো। ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপে এক ম্যাচে জোড়া গোল করা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়েছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল আর্জেন্টিনার লিওনেল মেসির দখলে।

রোনালদো দেখিয়ে দিলেন-বয়স বাড়লেও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার ক্ষমতা এখনো তাঁর রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের