ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শনে সিসিক প্রশাসক

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ১১:৪৭:৫৭ অপরাহ্ন

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেছেন। এ সময় তিনি মসজিদ ও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বুধবার (২৪ জুন) বাদ জোহর তিনি মসজিদটি পরিদর্শন করেন এবং স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে স্থানীয়রা মসজিদের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা, উন্নয়ন চাহিদা এবং এলাকার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের বিষয়গুলো সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেন। তারা এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং নগরবাসীর মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রয়োজনীয় উন্নয়ন এবং এলাকার সড়ক সংস্কার ও সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পর্যায়ক্রমে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রকিব আহমদ, সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন তানভীর, সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, উপ-সহকারী প্রকৌশলী এটিএম সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী