গোয়াইনঘাটে বি'জিবির সচেতনতামূলক কার্যক্রম
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

গোয়াইনঘাটে বি'জিবির সচেতনতামূলক কার্যক্রম

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৩:০৭:২২ অপরাহ্ন

গোয়াইনঘাটে বি'জিবির সচেতনতামূলক কার্যক্রম


“সীমান্ত সুরক্ষায় সচেতনতা এবং মানবতার সেবায় এগিয়ে চলছে ৪৮ বিজিবি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সীমান্ত আইন ও অপরাধ দমন সম্পর্কিত জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উদ্যোগে দিনব্যাপী এই সচেতনতামূলক সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের সভাপতিত্বে ও ৪৮ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধ, চোরাচালান দমন ও সীমান্ত আইন সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে রচনা, কনটেন্ট তৈরি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

পরবর্তীতে দুপুর থেকে সীমান্ত এলাকার অবহেলিত ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এর আয়োজন করা হয়। ক্যাম্পে আগত অন্তত ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ এবং ওষুধ দেওয়া হয়।

তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সীমান্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিজিবি’র এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী