মোগলাবাজারে চু*রি যাওয়া গরুসহ দুই চো*র গ্রে*ফতার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

গর্ভবতী গাভী ও বাছুর উদ্ধার, জব্দ প্রাইভেটকার

মোগলাবাজারে চু*রি যাওয়া গরুসহ দুই চো*র গ্রে*ফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ১১:৩৮:৪৭ অপরাহ্ন

মোগলাবাজারে চু*রি যাওয়া গরুসহ দুই চো*র গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া গরুসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি গর্ভবতী গাভী, একটি বাছুর, তালা কাটার যন্ত্র এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে মোগলাবাজার থানাধীন মূর্তির চক এলাকার বাসিন্দা মাখন মিয়ার (পিতা- মৃত ইসাদ আলী) গোয়ালঘর থেকে একটি গর্ভবতী গাভী ও একটি বাছুর চুরি হয়। পরে চোরেরা একটি প্রাইভেটকারে করে গরু দুটি নিয়ে যাওয়ার সময় মোগলাবাজার থানাধীন জালালপুর বাজার এলাকায় পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাধারছড়া গ্রামের তাহির উল্লাহর ছেলে শেখ জাহান (২৫) এবং সিলেটের বালাগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের হাজী ইলাছুর রহমানের ছেলে রায়হান (৪৭)। তাদের বর্তমান ঠিকানা সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে তাদের হেফাজত থেকে একটি বড় প্লায়ার্স, চুরি যাওয়া গর্ভবতী গাভী ও বাছুর এবং ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২ নম্বরের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা  দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী