গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপ্পে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ PM

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০২:৫৭:২৮ PM

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপ্পে


গোলে কে কাকে ছাড়িয়ে যাবেন, সেই লড়াইয়েই যেন নেমেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় দুজনেই আছেন শীর্ষে 

পিএসজির সাবেক এই দুই সতীর্থের গোলসংখ্যা এখন ছয়। তবে এমবাপ্পে খেলেছেন চার ম্যাচ, মেসি তিনটি। বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ গোলের তালিকায় লড়াই হচ্ছে এই দুই ফরোয়ার্ডের।

মেসি ২৯ ম্যাচে করেছেন ১৯ গোল। তার পরেই আছেন এমবাপ্পে। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপে করলেন ১৮ ম্যাচে ১৮ গোল।

মঙ্গলবার দিবাগত রাতে নিউ জার্সিতে রাউন্ড অব থার্টি টু’তে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। সঙ্গে ফরাসিরা নিশ্চিত করেছে শেষ ষোলো। 

এই ম্যাচে নিজের প্রথম গোলেই মিরোস্লাভ ক্লোসাকে টপকে যান এমবাপ্পে। জার্মানির সাবেক এই স্ট্রাইকার ২৪ ম্যাচে করেন ১৬ গোল। এই বিশ্বকাপেই মেসি ও এমবাপ্পে ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। সঙ্গে জমিয়ে তুললেন গোল্ডেন বুটের লড়াই।

সুইডেনের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির পাশে বসেন এমবাপ্পে। দেখার পালা, শেষ পর্যন্ত সোনার বুট কার পায়ে যায়।

আগামী শনিবার মায়ামি গার্ডেনসে রাউন্ড অব থার্টি টু’তে নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করলে আবারও এগিয়ে যাবেন মেসি। 

সুইডেনের বিপক্ষে জোড়া গোলে নতুন রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। বিশ্বকাপে নকআউটে ৯ ম্যাচে সর্বোচ্চ ৯ গোল করলেন তিনি। সমান ৮ গোল নিয়ে এ তালিকার দুইয়ে আছেন ব্রাজিলের লিওনিদাস (৫ ম্যাচ) ও রোনালদো নাজারিও (১০ ম্যাচ)।

এ নিয়ে দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) পাঁচ বা তার বেশি গোল করলেন মেসি ও এমবাপ্পে। গত বিশ্বকাপে শিরোপা জিতে সেরা খেলোয়াড় হন মেসি। আর ৭ ম্যাচে ৮ গোল করে এমবাপ্পে পান গোল্ডেন বুট।

শিরোপা জেতার পথে রাশিয়ায় হওয়া ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় জোড়া গোলে আর্জেন্টিনাকে বিদায় করেছিলেন এমবাপ্পে। তবে চার বছর পর ঠিকই সেই প্রতিশোধ নেন মেসি।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করেছিলেন মেসি। তবে হ্যাটট্রিক করলেও হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় এমবাপ্পেকে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ