বড়লেখায় চার শিক্ষানুরাগীকে সম্মাননা দিল ইউনাইটেড উচ্চ বিদ্যালয়
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বড়লেখায় চার শিক্ষানুরাগীকে সম্মাননা দিল ইউনাইটেড উচ্চ বিদ্যালয়

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ১২:০৮:০৯ পূর্বাহ্ন

বড়লেখায় চার শিক্ষানুরাগীকে সম্মাননা দিল ইউনাইটেড উচ্চ বিদ্যালয়

ছবি:সংগৃহীত


বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রাখায় চারজন শিক্ষানুরাগীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন-বড়লেখা উপজেলা পরিষদের চারবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা, বৃহত্তর লঘাটি গ্রামের কৃতী সন্তান, প্রবাসী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহিবুর রহমান কলিম, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শামিমা আক্তার এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মামুন হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস রঞ্জন দাস।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. মজির উদ্দিন-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. ফখরুল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের পাশাপাশি বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ছাব উদ্দিন, ছালা উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য আবুল কালাম টুনু, স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম এবং ইউসুফ আলী।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা বিদ্যালয়ের উন্নয়নে যে অবদান রেখেছেন, তা অন্যদেরও শিক্ষা ও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মকরম আলী, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, স্থানীয় বিশিষ্ট মুরব্বি মতি লাল বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা