অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ PM

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৩:৩০:০০ AM

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

ছবি:সংগৃহীত


ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু শেষ কয়েক মিনিটেই বদলে গেল সব হিসাব। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। নাটকীয় এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে দীর্ঘ সময় পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৫৫ মিনিটে মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে থমাস টুখেলের শিষ্যরা।

গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। ৭৬ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় সমর্থকদের। তবে হাল ছাড়েনি আলবিসেলেস্তেরা।

অবশেষে ৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে প্রায় ২০ গজ দূরত্বে নেওয়া দুর্দান্ত শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। গোলটি ম্যাচে নতুন প্রাণ ফিরিয়ে আনে আর্জেন্টিনার।

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসে সিদ্ধান্তসূচক মুহূর্ত। লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের দুই গোলেই অবদান রাখেন অধিনায়ক লিওনেল মেসি। তাঁর দুটি নিখুঁত অ্যাসিস্টই আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ভিত্তি গড়ে দেয়।

প্রথমার্ধে অবশ্য ম্যাচে ছিল উত্তেজনা, ফাউল আর শারীরিক লড়াইয়ের আধিক্য। দুই দল মিলে ১৯টি ফাউল করলেও গোলমুখে কোনো শট রাখতে পারেনি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এটাই প্রথম, যখন কোনো ম্যাচের প্রথমার্ধে একটি দলও লক্ষ্যে শট নিতে পারেনি।

ফাইনালে আগামী রোববার স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখতে পারলে তারা বিশ্বকাপ ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বে। এখন সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় মেসি-এনজো-লাউতারোদের আর্জেন্টিনা।

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ