ফাইনালে মা'রামারির ঘটনা ত'দন্তে ফিফা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ PM

ফাইনালে মা'রামারির ঘটনা ত'দন্তে ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ১২:৪৪:৩২ PM

ফাইনালে মা'রামারির ঘটনা ত'দন্তে ফিফা

ছবি : সংগৃহীত


শেষ বাঁশি বাজিয়ে রেফারি মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিপরীতে ফাইনালে ১-০ ব্যবধানে জিতে শিরোপা উদযাপন শুরু করে স্পেন। কিন্তু ওই মুহূর্তেই ম্যাচ হেরে হতাশ লিয়ান্দ্রো পারেদেস স্পেনের দুই ফুটবলারের সঙ্গে সংঘর্ষে জড়ান। 

সেই ঘটনা মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল। তাতে টনক নড়েছে ফিফার। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এবার তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ইতিমধ্যে তদন্তকারীও নিয়োগ করেছে ফিফা। তার প্রতিবেদন জমার পরেই সিদ্ধান্ত জানাবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিবিসি জানিয়েছে, যারা দোষী সাব্যস্ত হবেন তারা শাস্তির সঙ্গে জরিমানাও গুনতে পারেন।

বিবৃতিতে ফিফা লিখেছে, ‘স্পেন-আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ম্যাচ-পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে একজন তদন্তকারী নিয়োগ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।’

উত্তেজনার সূত্রপাত

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের জয়সূচক গোলের পর ম্যাচ রেফারি যখন শেষ বাঁশি বাজান, তখন স্বাভাবিকভাবেই বিশ্ব জয়ের উল্লাসে মেতে ওঠে স্পেন। অন্যদিকে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হওয়ায় হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে আর্জেন্টিনা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষ হতেই স্পেনের গাভি আর্জেন্টিনার পারেদেসের খুব কাছে গিয়ে কিছু একটা বলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, গাভির করা সেই মন্তব্য মোটেও পছন্দ হয়নি পারেদেসের।

ঠিক কী শব্দ বা বাক্য গাভি উচ্চারণ করেছিলেন, তা এখনো জানা যায়নি। তবে তা যে চরম উসকানিমূলক ছিল, তা পারেদেসের প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট।

মাঠে হাতাহাতি এবং কোচের হস্তক্ষেপ

গাভির কথা শোনার পর মেজাজ হারান পারেদেস। তিনি তীব্র ক্ষোভ নিয়ে গাভিকে ধাক্কা দিয়ে মাঠে ফেলে দেন। এরপরই দুই দলের খেলোয়াড় এবং সাইডবেঞ্চের সদস্যরা মাঠে ছুটে আসেন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিজে মাঠে ঢুকে পারেদেসকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুই দলের খেলোয়াড়দের মধ্যে বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি ও উত্তপ্ত বাক্যবিনিময় চলে।

পারেদেসের লাল কার্ড

মাঠের এই নজিরবিহীন শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর অবস্থান নেন রেফারি। ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে আলোচনা করে তিনি পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান। বিশ্বকাপ ইতিহাসে ফাইনাল শেষের পর লাল কার্ড দেখার এমন ঘটনা একেবারেই বিরল।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন