এক সপ্তাহেই সবজির দামে ৩০-৪০ টাকা বৃদ্ধি, লালমনিরহাটে নাভিশ্বাস ক্রেতাদের
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

এক সপ্তাহেই সবজির দামে ৩০-৪০ টাকা বৃদ্ধি, লালমনিরহাটে নাভিশ্বাস ক্রেতাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০৩:২৬:০৫ অপরাহ্ন

এক সপ্তাহেই সবজির দামে ৩০-৪০ টাকা বৃদ্ধি, লালমনিরহাটে নাভিশ্বাস ক্রেতাদের

সংগৃহীত


টানা বৃষ্টি ও দফায় দফায় বন্যার প্রভাবে লালমনিরহাটে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ফলে হাতে গোনা দু-একটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজিই এখন ৭০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।আজ শনিবার আদিতমারী স্টেশন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দল এখন ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একইভাবে বেগুন ও বরবটির দাম ৫০-৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০-৮০ টাকা কেজি।

এদিকে শসার দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া শসা এখন ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আলুর দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও পটোল ও ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিতে প্রায় ২০০ টাকা বেড়ে বর্তমানে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।তুষভান্ডার বাজার থেকে পাইকারি দরে সবজি কিনে ভ্যানে করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন সাদিকুল মিয়া। তিনি বলেন, ‘তিন-চার দিন আগের তুলনায় প্রতি পাল্লা (পাঁচ কেজি) সবজিতে অন্তত ৩০ টাকা দাম বেড়েছে। তাই আমাদেরও খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

আদিতমারী স্টেশন বাজারে সবজি কিনতে আসা আরজিনা খাতুন বলেন, ‘আমরা গরিব মানুষ। প্রতিদিন বাজারে এসে নতুন নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে। সবজির এত দাম হলে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়ে।’পাইকারি সবজি ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, ’টানা বৃষ্টি ও বন্যার কারণে চাষিরা ঠিকমতো সবজি তুলতে পারছেন না। অনেক ক্ষেত পানিতে তলিয়ে গেছে, আবার অনেক সবজি পচে নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। এ কারণেই সবজির দাম বেড়েছে।’

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, বাজার মনিটরিং করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্ব নয়। এ কাজের জন্য কৃষি বিপণন অধিদপ্তর রয়েছে, তারাই মূলত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে। আমাদের প্রধান দায়িত্ব কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া। তবে বাজার পরিস্থিতিরও আমরা খোঁজখবর রাখি। বাজারে পণ্যের দাম মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভরশীল। কোনো কারণে সরবরাহ কমে গেলে স্বাভাবিকভাবেই দামের ঊর্ধ্বগতি দেখা দেয়। অতিবৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় বর্তমানে এর প্রভাব বাজারে পড়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী