সড়কের পাশে দাঁড়ানো রডবোঝাই ট্রা*কে প্রাইভেটকারের ধা*ক্কা, বিচারক নি হ ত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সড়কের পাশে দাঁড়ানো রডবোঝাই ট্রা*কে প্রাইভেটকারের ধা*ক্কা, বিচারক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০৪:২৬:৫৫ অপরাহ্ন

সড়কের পাশে দাঁড়ানো রডবোঝাই ট্রা*কে প্রাইভেটকারের ধা*ক্কা, বিচারক নি হ ত

সংগৃহীত


জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম সামিউল হক নামে এক বিচারক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।

আজ সোমবার ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার লাহিড়ীকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত এ কে এম সামিউল হক (২৭) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার সাবেক সচিব এ কে এম ফজলুল হকের ছেলে। আহত প্রাইভেট কারের চালকের নাম মো. ইদ্রিস আলী (৪৬)। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার দানেশ হাওলাদারের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে বিচারক সামিউল হক ঢাকার লালমাটিয়ার বাসা থেকে একটি প্রাইভেটকারে করে জামালপুরে আসছিলেন। জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় সড়কের পাশে রডবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। প্রাইভেটকারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সামিউল হকের মৃত্যু হয়। আহত চালককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ওই এলাকায় একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ভোরে বিচারককে বহনকারী প্রাইভেটকারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা রড প্রাইভেটকারের ভেতরে ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।ওসি আরও জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি তিনি প্রথমে খেয়াল করেননি। পরে ট্রাকটি দেখতে পেলেও ততক্ষণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি। ফলে সেটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী