কক্সবাজার উপকূলে নৌকা ডু*বে নিউজিল্যান্ডের কিশোর নি*খোঁজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ PM

কক্সবাজার উপকূলে নৌকা ডু*বে নিউজিল্যান্ডের কিশোর নি*খোঁজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ০৮:৩৭:১৪ PM

কক্সবাজার উপকূলে নৌকা ডু*বে নিউজিল্যান্ডের কিশোর নি*খোঁজ

সংগৃহীত


কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগরের নাজিরারটেক মোহনায় নিজস্বভাবে তৈরি নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের আরও তিনজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। উদ্ধার হওয়া তিনজন হলেন জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, নিউজিল্যান্ডের চারজন নিজস্বভাবে তৈরি করা নৌকা নিয়ে নাজিরারটেক মোহনা এলাকায় ভ্রমণ করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তাদের নৌকাটি ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করা হয়। তবে আলবার্টকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ ছেলেটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’অপরদিকে সন্ধ্যায় নৌ বাহিনীর পক্ষে থেকে নিখোঁজ ১ জনের সন্ধান ও উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছে।

জৈন্তাবার্তা/ সুলতানা