কৃষকদের ধাওয়ায় অ*স্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বি এ স এ ফ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ PM

কৃষকদের ধাওয়ায় অ*স্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বি এ স এ ফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ০৯:৩৯:১৮ PM

কৃষকদের ধাওয়ায় অ*স্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বি এ স এ ফ

সংগৃহীত


লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে স্থানীয় কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর প্রধান পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি জানায়, আমঝোল সীমান্ত এলাকায় নিজেদের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের ভুখন্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করে। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ধাওয়া দিলে দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরবর্তীতে বনচৌকী ক্যাম্পের বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।ঘটনাস্থল পরিদর্শন করে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘এ বিষয়ে বিএসএফের সাথে কথা হচ্ছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক হলে পরে বিস্তারীত জানানো হবে।’

জৈন্তাবার্তা/ সুলতানা