বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ AM

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৯:৫৭:৪১ PM

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

সংগৃহীত


বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুই যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান।

নিহতরা হলেন- কাউছার আহমেদ রাতুল (১৭) ও রাজু মাতুব্বর (১৮)। রাতুল ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে এবং রাজু ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল ও রাজু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও আহত দুই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পথে দুপুরের দিকে তাদের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান বলেন, ‘নিহতের মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মোটরসাইকেল আরোহীদের চাপা দেওয়া গোল্ডেন লাইন পরিবহন টিকে জব্দ করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক