সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর থানার জিয়াউর রহমান
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর থানার জিয়াউর রহমান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০১:০৫:১৬ অপরাহ্ন

সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর থানার জিয়াউর রহমান


সাজা পরোয়ানা ও অন্যান্য গ্রেপ্তারি পরোয়ানা তামিলে সিলেট জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন জৈন্তাপুর মডেল থানার এএসআই মো. জিয়াউর রহমান। পরোয়ানা নিষ্পত্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশ আয়োজিত কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই জিয়াউর রহমানকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবেদ সাদিক।

জানা যায়, গত মাসে এএসআই জিয়াউর রহমান জিআর সাজা পরোয়ানা ৪টি, সিআর সাজা পরোয়ানা ৪টি এবং অন্যান্য গ্রেপ্তারি পরোয়ানা ৫টিসহ মোট ১৩টি পরোয়ানা নিষ্পত্তি করেন। পরোয়ানা তামিলে তার এ সাফল্যের ফলে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন।

এএসআই মো. জিয়াউর রহমান হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসিন্দা। তিনি ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে জৈন্তাপুর মডেল থানায় কর্মরত রয়েছেন।

তার এ অর্জনে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন মীরসহ থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পরোয়ানা তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় এএসআই জিয়াউর রহমানের এ অর্জন জৈন্তাপুর মডেল থানার জন্য অত্যন্ত গর্বের। তার নিষ্ঠা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এ সম্মান পেয়েছেন। আমি তার এ সাফল্যে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও তিনি আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম