হবিগঞ্জে পিবিআই’র নতুন পুলিশ সুপার হায়াতুন নবী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

হবিগঞ্জে পিবিআই’র নতুন পুলিশ সুপার হায়াতুন নবী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৭:০৪:১৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে পিবিআই’র নতুন পুলিশ সুপার হায়াতুন নবী

হবিগঞ্জে পিবিআই’র নতুন পুলিশ সুপার হায়াতুন নবী


বাংলাদেশ পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),  হবিগঞ্জের  প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী ।

শনিবার  (১১ নভেম্বর ) তিনি হবিগঞ্জ পিবিআই কার্যালয়ে যোগদান করেন।এসময় পিবিআই সকল অফিসার ফোর্স তাকে  ফুল দিয়ে বরণ করেন।

পুলিশ সুপার হায়তুন নবী এর আগে  পুলিশ হেডকোয়ার্টার্স, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ড, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সহ দেশের বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করেছেন।

তিনি ২৮ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে পিবিআই, হবিগঞ্জ জেলা সেবাপ্রত্যাশীদের সেবা প্রদানে বদ্ধপরিকর। হবিগঞ্জে সঠিকভাবে দায়িত্বপালনের জন্য স্থানীয় গণমাধ্যম ও সুশীল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেছেন নব নিযুক্ত পুলিশ সুপার হয়াতুন নবী।

JA



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম