হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫২ PM

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০২:৩৫:৩১ AM

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রতীকি ছবি


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বিনয় পাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার কুতুবের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় পাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে। 

রেল পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে কুতুবেরচক এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে কাটা পড়েন বিনয় পাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বিনয় পালের যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,