হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: চালক নিহত, আহত ২
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫২ PM

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: চালক নিহত, আহত ২

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০৪:৪৫:০৮ AM

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: চালক নিহত, আহত ২


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালক নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার অলিপুর-সুরাবই নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালক শায়েস্তাগঞ্জ উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮)। আহত দুজন মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিপুল।

জানা যায়, সিলেট থেকে আসা একটি মিনিট্রাক ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় অটোরিকশা। এতে অটোর চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় অটোর চালক জাহাঙ্গীর মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অপর দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

JA



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,