সিলেটে আজ সঞ্জীব চৌধুরীকে স্মরণ করবে ‘হৃদয়পুর’
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সিলেটে আজ সঞ্জীব চৌধুরীকে স্মরণ করবে ‘হৃদয়পুর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ১২:৫৫:২০ অপরাহ্ন

সিলেটে আজ সঞ্জীব চৌধুরীকে স্মরণ করবে ‘হৃদয়পুর’

ছবি : সংগৃহীত


'তাঁর কি যে গুণ / তিনিই আগুন / সূর্যের সমকক্ষ’- এই স্লোগানে আজ বৃহস্পতিবার বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি, অসামান্য গীতিকার, সুরকার ও মুক্তপ্রাণের মানুষ সঞ্জীব চৌধুরীকে স্মরণ করবে ‘হৃদয়পুর’। তাঁর প্রয়াণবার্ষিকী উপলক্ষে এই আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায় সিলেটের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে।

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবসের এই আয়োজনে সিলেট নগরীর সংস্কৃতিমনা মানুষ, তরুণ প্রজন্ম এবং তাঁর সৃষ্টিকর্মের অনুসারীদের দলে দলে এসে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।


উল্লেখ্য, ২০০৭ সালের ১৯ নভেম্বর বাংলা গান ও সাংবাদিকতার অঙ্গনের প্রিয় মুখ সঞ্জীব চৌধুরী না ফেরার দেশে চলে যান। তাঁর সেই চিরবিদায়ের দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেই ‘হৃদয়পুর’-এর উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর